দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি বছরের প্রথম চার মাসে তেল খাত থেকে ৭৫০ কোটি ডলার বৈদেশিক মুদ্রা আয় করেছে ইরান। দেশটির তেল মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে আধা সরকারি বার্তা সংস্থা ফারস এ তথ্য জানিয়েছে।
ফারসের প্রতিবেদনে বলা হয়েছে, তেল-সম্পর্কিত এই বৈদেশিক মুদ্রার আয় ইরানের কেন্দ্রীয় ব্যাংকের কাছে হস্তান্তর করা হয়েছে।
দেশটির তেল মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম চার মাসে তেল খাত থেকে ইরানের আয় গত বছরের একই সময়ের তুলনায় দেড় গুণ বেশি।
ইরানি কর্তৃপক্ষের প্রত্যাশা, এই অর্থ দিয়ে আগামী ডিসেম্বরের শেষ পর্যন্ত সরকারের বৈদেশিক মুদ্রায় ব্যয় মেটানো সম্ভব হবে।
/অ